প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে নবগঠিত ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনারের সঙ্গে জেলার উন্নয়ন বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এনামুল হক প্রমুখ।