প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ, মাদকের কুফল, আত্মহত্যার প্রবণতা রোধ, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রাখার বিষয়ে গতকাল রোববার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ প্রশাসন মতবিনিময় সভা করেছে। বিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমে ওই সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের নানা বিষয়ের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন পুলিশ সুপার ফারহাত আহমেদ। এ ছাড়া ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান বক্তব্য দেন। সে সময় শিক্ষার্থীরা পুলিশ সুপারের কাছে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করে।