মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট যুদ্ধে অংশ নেওয়া প্রার্থীদেরকে নির্বাচন আচরণ বিধি সম্পর্কে সচেতন করতে ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান, সাধারণ সদস্য প্রার্থী ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। এতে উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান প্রমুখ।