মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে গতকাল শনিবার রংপুরে চেম্বার নেতাদের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভা হয়েছে। রংপুর চেম্বার অব কমার্স আ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে সকালে চেম্বার ভবন মিলনায়তনে ওই সভা হয়। সভায় ব্যবসায়ীরা রমজান মাসে ভোগ্যপণ্যের বাজার যাতে বৃদ্ধি না পায়, এ জন্য মনিটরিং-ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দেন। এতে সভাপতিত্ব করেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবুল কাশেম। বক্তব্য দেন রংপুর চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আহমেদ, সহসভাপতি মোজাম্মেল হক, চেম্বারের পরিচালকদের মধ্যে হাবিবুর রহমান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।