মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার ১৬টি ইউপির নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাছরিন আক্তার। প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, জেলা নির্বাচন কর্মকর্তা আমিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আসলাম আহমেদ।