প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র জাতিসত্তার সমস্যা ও সমাধানবিষয়ক দিনব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার ধুবিল ইউপির সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার। বক্তব্য দেন ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধি স্বপন কুমার ওরাঁও, অর্চনা রানী ওরাঁও, সুকুমার চন্দ্র ওরাঁও, ইউপির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। ওরাঁও ফাউন্ডেশনের আয়োজনে সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।