মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলাকে শিশুবান্ধব জেলা ঘোষণা করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সেলিম রেজা। গতকাল শনিবার বেলা ১২টায় ডিসি সম্মেলনকক্ষে অর্ধশতাধিক শিশুর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। গতকাল ছিল জাতিসংঘ শিশু অধিকার সনদের ২৫ বছর পূর্তি। দিনটি উপলক্ষে ভোলা জেলার শিশু অধিকার পরিস্থিতি জানতে বাংলাদেশ শিশু একাডেমী ও জাতীয় শিশু টাস্কফোর্স ওই মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় ভোলা জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় শিশু টাস্কফোর্সের সদস্য ত্রপা মজুমদার। মো. সেলিম রেজা বলেন, শিশু অধিকার প্রতিষ্ঠায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, প্রবীণ সাংবাদিক আবু তাহের, শওকাত হোসেন প্রমুখ। ভোলা প্রতিনিধি