প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ দিনব্যাপী কর্মসূচি পালনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নানা কর্মসূচির সময়সূচি ঘোষণা করা হয়। কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীকে আহ্বায়ক করে উপকমিটি গঠন করা হয়েছে।