মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উপজেলা মৎস্য অধিদপ্তর। এতে স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশের চতুর্থ স্থান অর্জন, মাছে ফরমালিনের অপব্যবহার রোধ ও জলাশয় সংরক্ষণে সচেতনতা সৃষ্টির বিষয়ে আলোচনা হয়। এতে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আহসান হাবিব খান ও মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল বক্তৃতা করেন। গত ২৮ জুলাই থেকে মির্জাপুরে শুরু হওয়া এ মৎস্য সপ্তাহ ৩ আগস্ট পর্যন্ত উদ্যাপন করা হবে।