মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ‘সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, স্থানীয় পর্যায়ে করণীয়’ বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাদ, ব্র্যাকের সমন্বয়কারী জি এম রেজা সুমন প্রমুখ। এতে সড়কপথে দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টির বিষয়ে আলোচনা ও সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।