মতবিনিমিয় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় উন্নয়ন অংশিদারিত্বে জন-উদ্যোগের ভূমিকা ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের মোক্তাপাড়ায় জেলা প্রেসক্লাবে স্বেচ্ছাসেবী সংগঠন জন-উদ্যোগ এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক কামরুজ্জামান চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জন-উদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল। জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান প্রধান অতিথি এবং পুলিশ সুপার জয়দেব চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। সভায় বক্তব্য দেন চিকিৎসক এম এ হামিদ, উদীচীর কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান খান, জেলা সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।