মতবিনিমিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় স্বাস্থ্যসেবায় আদর্শ ইউনিয়ন গঠনের লক্ষ্যে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী। গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলার বর্ণি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বর্ণি ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুমন কুমার দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহম্মদ হোসেন, জেলা স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন, ইপিআই সুপারভাইজার শাহ্ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোবের আহমদ প্রমুখ।