মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসকদের অভিষেক ও মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এক অনুষ্ঠানের আয়োজন করে। বেলা সাড়ে ১১টায় এর সভাকক্ষে হাসপাতালের তত্ত্বাবধায়ক এ বি এম আহসান উল্যাহ খানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. ইহতেশামুল হক চৌধুরী। এ সময় বক্তৃতা দেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ দেলওয়ার হোসাইন, মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুস ছালাম, বিএমএ নোয়াখালী শাখার সভাপতি এম এ নোমান, সাধারণ সম্পাদক আবদুর ছাত্তার ফরাজী প্রমুখ।