মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহলবাসীদের বিনা খরচে আইনি সহায়তা ও বিরোধ নিষ্পত্তিবিষয়ক মতবিনিময় সভা গতকাল শুক্রবার ফুলবাড়ীর শেখ ফজিল্লাতুন্নেছা দাখিল মাদ্রাসা মাঠে হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (সিনিয়র জেলা জজ) মালিক আবদুল্লাহ্ আল-আমিন। জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন মুখ্য বিচারিক হাকিম অম্লান কুসুম জিষ্ণু, যুগ্ম জেলা জজ আশরাফুল আলম ও জাহিদুল হক প্রমুখ।