মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষ্যে গতকাল শনিবার দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানা প্রাঙ্গণে ওসি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ সেলিম ওসমান, পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআইয়ের প্রবীর কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা হেফাজতে ইসলামীর আমির মাওলানা আবদুল আওয়াল, হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি পরিতোষ কান্তি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ