প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গতকাল মঙ্গলবার জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সর্বস্তরের লোকজনের সঙ্গে মত বিনিময় করেছে উপজেলা প্রশাসন। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ে আলোচনা হয়। ইউএনও আবু নাছের ভূঞার সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক রাব্বী মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার ও শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান প্রমুখ।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি