মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ভিদ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে লাউয়াছড়া বনবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রেস্তোরাঁর হলরুমে এই সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট কার্যালয়। বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদার সঞ্চালনায় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনায় অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গলের ইউএনও মো. শহীদুল হক, বেলার কর্মকর্তা এ এম এম মামুন, নিরূপম দে প্রমুখ।