মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক লিমিটেডের খুলনা মহাব্যবস্থাপকের কার্যালয়ের আওতায় সব অঞ্চলপ্রধান, করপোরেট শাখাপ্রধান ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে এক ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার খুলনা সার্কিট হাউস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকটির খুলনার মহাব্যবস্থাপক মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক সরদার নূরুল আমিন। তিনি সেবার মান সর্বোচ্চ পর্যায়ে উন্নীতকরণের জন্য সব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ এবং একই সঙ্গে সাইবার নিরাপত্তাসহ শাখার সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পরামর্শ দেন।