মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে পাটের বিভিন্ন দিক নিয়ে কিষান-কিষানিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বেসরকারি সংগঠন উলাসী সৃজন সংঘ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উলাসী সৃজন সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জুয়েল প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মঞ্জুর তারেক, কৃষক নওশাদ খান প্রমুখ। উলাসী সৃজন সংঘের বাস্তবায়নে এবং তাম্বুলখানা মহিলা উৎপাদন সমিতির আয়োজনে এই মতবিনিময় সভায় সমিতির ৫৪ জন কিষান-কিষানি ও পাট ব্যবসায়ী উপস্থিত ছিলেন।