প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা হয়েছে। কুষ্টিয়া জেলা ট্রাক মালিক গ্রুপের আয়োজনে গতকাল সোমবার কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ ট্রাক-ট্যাংকলরি-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শামসুর রহমান খান। সভায় প্রায় ৪০টি জেলার নেতারা অংশ নেন। সভায় বক্তারা জানান, মহাসড়ক ও সড়কে ট্রাকে বিভিন্ন সময় পুলিশি চাঁদাবাজি হয়, অযথা মামলা দিয়ে হয়রানি করা হয়, সেতুর টোল বৃদ্ধি করা হয়েছে। এতে সারা দেশে মালিক ও শ্রমিকেরা অতিষ্ঠ। কুষ্টিয়া জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবদুর রশীদ বলেন, ‘মালিক শ্রমিকদের বাঁচানোর জন্য এ সভা। কোনো আন্দোলন করার সিদ্ধান্ত হয়নি।’ কুষ্টিয়া অফিস