প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর ক্লাব লিমিটেডের মিলনায়তনে গতকাল একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) গাজীপুরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনাক গাজীপুরের সভাপতি আয়েশ উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সনাক গাজীপুরের সদস্য মো. শহীদ উল্লাহ, মুকুল কুমার মল্লিক, সনাকের স্থানীয় শাখার এরিয়া ম্যানেজার শবনম মোস্তারী, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক শরীফ আহমেদ শামীম, আবুল হোসেন প্রমুখ। আয়েশ উদ্দিন বলেন, গাজীপুরকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে তাঁরা বিভিন্ন সেক্টরে কাজ করছেন।
গাজীপুর প্রতিনিধি