মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় পত্রিকা দৈনিক জনতার আদালত-এর ষষ্ঠ বর্ষে পর্দাপণ উপলক্ষে ‘প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরের পাশে পত্রিকার কার্যালয়ে মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহম্মদ আলী চৌধুরী। সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। বক্তব্য দেন রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষক আবদুস সালাম মণ্ডল, সাংবাদিক আবু মুসা বিশ্বাস প্রমুখ।