মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। উপজেলা প্রশাসন, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এ সভা হয়। এতে উপজেলার আটটি কলেজ, ৫০টি মাধ্যমিক বিদ্যালয়, ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৭টি মাদ্রাসা ও ৬০টি কিন্ডারগার্টেনের প্রধানদের নিয়ে এ সভা হয়। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন জেলা অধ্যক্ষ পরিষদের চেয়ারম্যান ও সখীপুর উপজেলা কলেজশিক্ষক সমিতির সভাপতি রেনুবর রহমান, হাতিয়া কলেজের অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম প্রমুখ।