মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের উদ্যোগে গত বুধবার রাতে শ্রীমঙ্গলের উদয়ন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক জলি পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্যসচিব আবুল হাসান। বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবদুর রউফ তালুকদার, সুজনের সম্পাদক কাউছার ইকবাল, সিপিবির উপজেলা সাধারণ সম্পাদক ফনীভূষণ রায় চৌধুরী, কলেজশিক্ষক অবিনাশ আচার্য, বিজয়ী থিয়েটারের সভাপতি দেলওয়ার মামুন প্রমুখ। বক্তারা জীববৈচিত্র্য ও পরিবেশের স্বার্থে লাউয়াছড়া উদ্যান রক্ষায় দলমতের ঊর্ধ্বে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
মৌলভীবাজার প্রতিনিধি