মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরজীবনে সুস্থ জীবনযাপনের জন্য গৃহস্থালি আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি স্লোগান সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর র‍্যালি বাগান মাঠে র‍্যালি বাগান ভূমি রক্ষা ও সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। কমিটির আহ্বায়ক মো. জাফর উল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, কমিটির সদস্য গাজী সালাউদ্দিন, মো. রাশেদুল ইসলাম, মো. মনির সরদার, মো. বিল্লাল হোসেন প্রমুখ। অসিত বরণ বিশ্বাস বলেন, শহরের যেসব এলাকায় দরিদ্র জনগোষ্ঠী বসবাস করে, সেখানে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা খুবই জরুরি। এ জন্যই র‍্যালি বাগানের জন্য একটি পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা তৈরি করা দরকার।