মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল সোমবার দুপুরে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মফিজার রহমান ফাউন্ডেশন এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কলেজশিক্ষক ফিরোজা বেগম। বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, সাংবাদিক আবু জাফর, জেলা জাসদের সভাপতি শাহ শরিফুল ইসলাম, চিকিৎসক শহীদুজ্জামান, জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, জেলা উদীচীর সভাপতি জহুরুল কাইয়ুম, মফিজার রহমান ফাউন্ডেশনের সদস্যসচিব জিয়াউর রহমান প্রমুখ। জিয়াউর রহমান বলেন, মুক্তিযুদ্ধ, সাহিত্য-সংস্কৃতি, জনস্বাস্থ্য এবং বিভিন্ন কল্যাণমূলক কাজে অবদান রাখতে এই ফাউন্ডেশন গঠন করা হয়।