মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় সাংবাদিকদের সঙ্গে স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে গণশুনানি উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় পাথরঘাটা প্রেসক্লাবে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। পাথরঘাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ গোলাম সরোয়ার, দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আবদুল কাদের, প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম, চৌধুরী মো. ফারুক, আমিন সোহেল, জাকির হোসেন খান, জাফর ইকবাল, মো. মাহবুবুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ। দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আবদুল কাদের বলেন, পাথরঘাটা শহরের খাসকাচারি মাঠে ৩০ জানুয়ারি দুর্নীতির বিরুদ্ধে গণশুনানি হবে। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি