মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বীজ সংরক্ষণ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে গতকাল রোববার মতবিনিময় সভার আয়োজন করে বিএডিসি কর্তৃপক্ষ। সকাল ১০টায় উপজেলার চরকাশিম আলী আহম্মদ উচ্চবিদ্যালয় মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলার এখলাছপুর ইউপির চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আরও বক্তব্য দেন বিএডিসির চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম প্রমুখ।