মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল শনিবার ধানগড়া বাজার ভাঙন প্রতিরোধে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা হয়েছে। রায়গঞ্জ পৌরসভা কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নদী গবেষণা ইনস্টিটিউট, ফরিদপুরের (ভারপ্রাপ্ত) মহাপরিচালক মো. লুৎফর রহমান। পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠানের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও ইকবাল আখতার। এর আগে মহাপরিচালক মো. লুৎফর রহমান ভাঙনকবলিত পৌরসভার ধানগড়া বাজার, ধানগড়া ও রণতিথা এলাকা পরিদর্শন করেন এবং ভাঙন প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।