মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জঙ্গি-মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় পুলিশ লাইনস ড্রিল শেডে মতবিনিময় সভা হয়। জেলা পুলিশ এই সভার আয়োজন করে। অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা। এতে সদর উপজেলার হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান মুছা কলিমুল্লাহ প্রধান তাঁর ইউপি মাদকমুক্ত ঘোষণা করেন। বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মো. মোজাহার আলী, আবদুর রহমান, আবুল কালাম আজাদ, নূর হোসেন, অধ্যক্ষ আবদুর রহমান প্রমুখ।