মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিক্ষেত্রে বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও তার সমাধানের লক্ষে৵ গতকাল রোববার রাজশাহীর বাগমারার উপজেলার কৃষি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এনামুল হক। উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ হাতেম আলী, পৌর মেয়র আবদুল মালেক মণ্ডল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম।