প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যান বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। গত মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল শহরের একটি হোটেলে এই আয়োজন করে লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন। এতে সভাপতিত্ব করেন লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের আহ্বায়ক জলি পাল। মুখ্য আলোচক ছিলেন প্রাণ পরিবেশ ও প্রতিবেশবিষয়ক লেখক পাভেল পার্থ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফণীভূষণ রায় চৌধুরী, শিক্ষক ফয়সল আহমদ প্রমুখ। মৌলভীবাজার প্রতিনিধি