প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম। সভায় উপস্থিত ৪৫ জন প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের অবকাঠামোসহ নানা সমস্যার কথা বলেন। প্রধান শিক্ষকেরা বলেন, সাংসদ বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যার সমাধানের আশ্বাস দেন। সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল্লাহ।