মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের উদ্যোগে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন দুপ্রক শ্রীমঙ্গলের সভাপতি সৈয়দ নেসার আহমদ। কাওছার ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোবাশশেরুল ইসলাম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন দুপ্রকের সহসভাপতি হরিপদ রায়। মৌলভীবাজার প্রতিনিধি