মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম, সাংবাদিক আবু জাফর, সৈয়দ নুরুল আলম, অমিতাভ দাশ, আবেদুর রহমান, সিদ্দিক আলম, উত্তম সরকার, আরিফুল ইসলাম, রিকতু প্রসাদ ও আফরোজা লুনা। জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান বলেন, দুস্থ সাংবাদিকদের সহায়তা দেওয়ার জন্য জেলা পরিষদ কল্যাণ তহবিল গঠন করবে। ইতিমধ্যে তহবিল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।