মতবিনিময়

মাদক নিয়ন্ত্রণ ও ২৯ মার্চ মাদকবিরোধী মহাসমাবেশ আয়োজনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম। গতকাল মঙ্গলবার পুলিশ সুপারের সভাকক্ষে এসব বিষয়ে খোলামেলা আলোচনা হয়। পুলিশ সুপার মাদক নিয়ন্ত্রণে পুলিশের অবস্থান ব্যাখ্যা করে এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম ত্বরান্বিত করার কথাও জানান তিনি। এর অংশ হিসেবে জেলা স্টেডিয়ামে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ