প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের সুশীল সমাজের লোকজন ইউএনডিপিকে শিক্ষাকেন্দ্রিক উন্নয়নের আহ্বান জানিয়ে বলেছেন, মৌলিক শিক্ষার অভাবে পার্বত্য চট্টগ্রামের মানুষ, বিশেষ করে আদিবাসীরা অঢেল প্রাকৃতিক সম্পদের মধ্যে থেকেও মানবেতর জীবন যাপন করছে। দারিদ্র্য দূর করতে হলে শিক্ষার মাধ্যমে করতে হবে। গতকাল বৃহস্পতিবার বান্দরবানে ইউএনডিপির সফররত উন্নয়ন সমীক্ষা দলের সঙ্গে এক মতবিনিময় সভায় সুশীল সমাজের ব্যক্তিরা এ কথা বলেন। বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় ইউএনডিপির পরামর্শক দল ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।