প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানসম্মত শিক্ষা ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারাবান তাহুরা, ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জামাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন নেসা, রিকাবীবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, আশরাফুজ্জামান প্রমুখ।