মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের মৌলভীবাজার-হবিগঞ্জ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. আবুল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক। মতবিনিময়ে অংশ নেন সচেতন নাগরিক কমিটি শ্রীমঙ্গলের সভাপতি মোহাম্মদ আবদুন নূর, সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল হুদা, উপজেলা সাব-রেজিস্ট্রার নিরোদ বরণ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সুকল্প দাস, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অশোক ঘোষ প্রমুখ।