মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য সংগ্রহ ও সরবরাহ সচেতনতা বিষয়ে সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের এম এ মতিন কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান সভায় সভাপতিত্ব করেন। সভায় বিজিবির বিভিন্ন নাশকতাবিরোধী অভিযানের তথ্যবিভ্রাট রোধের বিষয় নিয়ে আলোচনা করা হয়। বর্তমান পরিস্থিতি উত্তরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।