মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচার রোধে কক্সবাজারের মহেশখালীতে এলাকাবাসীর সঙ্গে পুলিশ মতবিনিময় করেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার কুতুবজোম তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়। কুতুবজোম ইউপি চেয়ারম্যান মাওলানা শফিউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন, উপপরিদর্শক (এসআই) আবু জাফর, স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিরুজ্জামান, ইউপি সদস্য নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য কবির আহমদ প্রমুখ।