প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জের মধুপুর ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধি, কাজি, ইমাম, সুশীল সমাজের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ওই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ। মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়নাল হকের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, ঢাকা নাগরিক উদ্যোগের কর্মকর্তা আলেয়া বেগম, শিল্পী শিকদার, ব্র্যাকের কর্মকর্তা সাজ্জাদুজ্জামান চৌধুরী, মধুপুর ইউনিয়নের নিকাহ নিবন্ধক মামুনুর রশিদ, ইমাম আজিজার রহমান প্রমুখ।