প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সড়ক নিরাপত্তা আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার ভালুকায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সড়কে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নানা বিষয় নিয়ে আলোচনা হয়। ভালুকার ইউএনও কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল বাতেন প্রমুখ।