মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নের সঙ্গে গণমাধ্যম নিবিড়ভাবে জড়িত। সেই জন্যই অসাম্প্রদায়িক চেতনায় আঘাত হানতে পারে এমন প্রচারণা থেকে নাগরিকদের বিরত থাকা উচিত। একই সঙ্গে জঙ্গিবাদ উসকে দিতে পারে এমন প্রতিবেদন না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বরিশাল বিভাগীয় তথ্য কার্যালয়ের আয়োজনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের রূপকল্প-২০২১ সংক্রান্ত সফলতা অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে সাধারণ মানুষকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।