মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেন। তিনি গতকাল শনিবার ওই শিক্ষাঙ্গনে এসে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। চেয়ারম্যান সকালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এসে পৌঁছালে তাঁকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। তিনি শ্রেণিকক্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের হোস্টেলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল এ টি এম হাসান আহমেদ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।