মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল মঙ্গলবার বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতামূলক এক মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেফায়েতউল্লাহ খান। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামান। এতে বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তা, শিক্ষক, নারীনেত্রী, নিকাহ রেজিস্ট্রার, ইমাম, জনপ্রতিনিধি, উদ্যোক্তা, সংবাদকর্মী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। সভায় ২০১৫ সালের মধ্যে গজারিয়াকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।