মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার নতুন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ স্থানীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল এর আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আবু বকর সিদ্দিক এতে সভাপতিত্ব করেন। আরও আলোচনা করেন সাংবাদিক রেজাউল হক, আবু জাফর, দীপক কুমার পাল, নুরুজ্জামান প্রধান, সরকার শহিদুজ্জামান, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। মতবিনিময় সভায় সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমকর্মীদের সহায়তার কথা বলা হয়।