প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে সীমান্ত অপরাধ নির্মূলে জনসচেতনতা-বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। গতকাল সোমবার দুপুরে দরমুজখালী ভবানী সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা হয়। এতে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক ও সীমান্ত এলাকার মানুষ উপস্থিত ছিলেন। সভায় সীমান্ত হত্যা বন্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম, অবৈধ অনুপ্রবেশে সহায়তা ও আশ্রয় দান ইত্যাদি বিষয় উঠে আসে।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা