প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কংকন চাকমা, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন। জেলা প্রশাসক বলেন, লক্ষ্মীপুরের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অনেক। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহ্বান জানান। লক্ষ্মীপুর প্রতিনিধি|