মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী পুলিশ প্রশাসনের উদ্যোগে দৌলতদিয়া ঘাটসহ জেলার আইনশৃঙ্খলা ও যানবাহন নিয়ন্ত্রণ-সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির। সভায় দৌলতদিয়া ঘাটে গাড়ি রাখা (পার্কিং), অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা, চলাচলের অযোগ্য (ফিটনেসবিহীন) গাড়ি চলাচল বন্ধ করা, ছিনতাই ও মলম পার্টির খপ্পর থেকে যাত্রী ও মালামাল রক্ষা, লঞ্চে অতিরিক্ত যাত্রী না ওঠানো প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসসি) তোফায়েল আহমেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম, বিআইডব্লিউটিসির উপপরিচালক এস এম সাজ্জাদুর রহমান প্রমুখ। রাজবাড়ী প্রতিনিধি|